হুমায়ুন আজাদ হত্যার দ্রুত বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথাবিরোধী লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যার দ্রুত বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার হুমায়ুন আজাদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সংগঠনের নেতারা এ দাবি করেন।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর হামলা করে মৌলবাদী গোষ্ঠী। দিনটির স্মরণে সন্ধ্যায় সংগঠনের নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে আলোক মিছিল করে বাংলা একাডেমির সামনে হুমায়ুন আজাদ স্মৃতিস্তম্ভে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।