হুমায়ুন কবির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিমানে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করা ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ও সাবেক স্বাস্থ্যসচিব মুহাম্মদ হুমায়ুন কবিরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আর ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে ধর্মসচিব হিসেবে বদলির আদেশাধীন মোহাম্মদ শফিউল আলমকে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।জ্যেষ্ঠ সচিব হওয়া সত্ত্বেও হুমায়ুন কবিরকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কয়েক দিন আগে বদলি করে ভূমি আপিল বোর্ডের মতো কম গুরুত্বপূর্ণ দপ্তরে বদলি করা হয়। এরপর তিনি অবসর চেয়ে আবেদন করেন।