হুমায়ুন কবিরের স্বেচ্ছায় অবসরের আবেদন গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বাস্থ্যসচিব মুহম্মদ হুমায়ুন কবিরকে স্বেচ্ছায় অবসরে পাঠিয়েছে সরকার। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।আদেশে বলা হয়, হুমায়ুন কবিরের চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গণকর্মচারী (অবসর) আইন অনুযায়ী তাঁকে ৫ এপ্রিল থেকে স্বেচ্ছায় অবসর প্রদান করা হলো। আরেক আদেশে দুর্নীতি দমন কমিশনের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।