হুমায়ুন ফরীদির কুলখানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরীদির কুলখানি গতকাল শুক্রবার বাদ আসর তাঁর ধানমন্ডির বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।অন্যদিকে গতকাল জুমার নামাজ শেষে হুমায়ুন ফরীদির আত্মার মাগফিরাত কামনা করে তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জের সরকারবাড়ি জামে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, হুমায়ুন ফরীদির মৃত্যুর ৪০ দিন পূর্ণ হলে গ্রামের বাড়িতে চেহলাম অনুষ্ঠিত হবে। গত ১৩ ফেব্রুয়ারি তিনি মারা যান।