হুমায়ূন আহমেদ মৌলিক প্রতিভার অধিকারী ছিলেন: আল মাহমুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি আল মাহমুদ বলেছেন, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের একনিষ্ঠ সেবক হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন। বাংলাভাষী পাঠকদের বই পড়ানোর কঠিন কাজটি অত্যন্ত সাফল্যের সঙ্গে করে গেছেন। হুমায়ূন আহমেদকে মৌলিক প্রতিভাবান হিসেবে আখ্যায়িত করে আল মাহমুদ বলেন, ‘হুমায়ূন আহমেদ আমাকে বলতেন—আপনি আমার অত্যন্ত প্রিয় কবি। তাঁর মৃত্যুতে আমি অত্যন্ত শোকাহত ও ব্যথিত হয়েছি।’ সেন্টার ফর ন্যাশনাল কালচার আয়োজিত সাহিত্য প্রণোদনা পুরস্কার-২০১২-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আল মাহমুদ এসব কথা বলেন। প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।