হুমায়ূন আহমেদকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে অস্ত্রোপচার-পরবর্তী প্রচণ্ড ব্যথা শুরু হওয়ায় নিউইয়র্ক সময় গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় তাঁকে জ্যামাইকা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন। স্ত্রী মেহের আফরোজ শাওনসহ অন্যরা হুমায়ূন আহমেদের পাশে হাসপাতালে অবস্থান করছেন।১২ জুন ক্যানসারে আক্রান্ত হুমায়ূন আহমেদের অস্ত্রোপচার হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে তিন দিন আগে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।