হুমায়ূন আহমেদকে আরেক হাসপাতালে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদকে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় নিউইয়র্কের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল নয়টায় তাঁকে জ্যামাইকা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দিনভর অবস্থার উন্নতি না হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় তাঁকে বেলগ্যু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।লিভার ক্যানসারে আক্রান্ত হুমায়ূন আহমেদ এখন হাসপাতালের নিবিড় তত্ত্বাবধান ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন। হুমায়ূন আহমেদের শরীরে ১২ জুন অস্ত্রোপচার করা হয়। অবস্থার উন্নতি হলে চার দিন আগে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। কিন্তু বুধবার রাত থেকে তাঁর শরীরে অস্ত্রোপচার-পরবর্তী প্রচণ্ড ব্যথা শুরু হয়। স্ত্রী মেহের আফরোজ শাওনসহ অন্যরা তাঁর সঙ্গে হাসপাতালে রয়েছেন।