হুমায়ূন আহমেদকে রাষ্ট্রীয়ভাবে শেষশ্রদ্ধা জানানোর দাবি বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রতি শেষশ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আয়োজনের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বক্তব্য দেন। জয়নুল আবদিন ফারুক জানান, হুমায়ূন আহমেদ আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য কোনো দলের নন। তিনি ১৬ কোটি মানুষের প্রাণের মানুষ ছিলেন। জয়নুল আবদিন বলেন, ‘সরকারকে বলব, তাঁর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান কোনো দলীয় সংগঠনের আয়োজনে নয়, সরকারিভাবে অথবা হুমায়ূন আহমেদের পরিবারের তত্ত্বাবধানে করা হোক।’