হুমায়ূন আহমেদের অবস্থা স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে, কয়েক দিন ধরে হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে দেশের বেশ কয়েকটি দৈনিক ও অনলাইন সংবাদপত্রে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।নিউইয়র্ক থেকে অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাযহারুল ইসলাম প্রথম আলোকে জানান, হুমায়ূন আহমেদের তৃতীয় কোনো সার্জারি হয়নি। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে প্রকাশিত খবরও সম্পূর্ণ মিথ্যা। মাযহারুল ইসলাম বলেন, পরপর দুটি বড় সার্জারি হওয়ায় হুমায়ূন আহমেদের শারীরিক উন্নতি একটু ধীরে হচ্ছে।