হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত বিদ্যালয়ের ভালো ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত লেখক হুহমায়ূন আহমেদের পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে লেখকের প্রতিষ্ঠা করা ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ভালো ফলাফল করেছে। বিদ্যালয়টি থেকে পরীক্ষা দিয়েছিল ৬২ জন। পাস করেছে সবাই। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ বছর জেএসসি পরীক্ষায় উপজেলার ৩৭টি বিদ্যালয় থেকে ৩ হাজার ৯৪৪ জন অংশ নেয়। পাস করেছে ৩ হাজার ৫০১ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪৪ জন। সবচেয়ে ভালো ফলাফল করেছে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয় ও প্রয়াত লেখক হুেমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’। দুটি বিদ্যালয়েরই পাসের হার শতভাগ। এর মধ্যে সরকারি স্কুল থেকে উত্তীর্ণ ১৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ জন এবং শহীদ স্মৃতি বিদ্যাপীঠের ৬২ জন পরীক্ষার্থীর ৩৫ জন জিপিএ-৫ পেয়েছে। উপজেলায় গড় পাসের হার ৮৮ দশমিক ৭০ শতাংশ।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আক্ষেপ করে বলেন, ‘বিদ্যালয়টি এখনো এমপিওভুক্ত (বেতন-ভাতার জন্য সরকারি অনুদান) না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন। শিক্ষার মান ধরে রাখা ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিদ্যালয়টি দ্রুত এমপিওভুক্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠের পড়াশোনার মান ভালো হওয়ায় এই কৃতিত্বপূর্ণ ফলাফল সম্ভব হয়েছে। তবে তা ধরে রাখার জন্য বিদ্যালয়টির এমপিওভুক্তি জরুরি হয়ে পড়েছে।’
অপরদিকে জেডিসি পরীক্ষায় উপজেলার ১৭টি মাদ্রাসা থেকে ১ হাজার ২২৪ জন অংশ নিয়ে পাস করেছে ১ হাজার ৯১ জন। জিপিএ- ৫ পেয়েছে সাতজন। এর মধ্যে একমাত্র মনকান্দা আলিম মাদ্রাসার পাসের হার শতভাগ। এ মাদ্রাসার ৬০ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৮৯ দশমিক ১৩ শতাংশ।