আয়েশা ফয়েজ হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়েশা ফয়েজ
আয়েশা ফয়েজ

প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদ ও শিক্ষাবিদ জাফর ইকবালের মা আয়েশা ফয়েজ (৮৪) রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আয়েশা ফয়েজের ছোট ছেলে কার্টুনিস্ট আহসান হাবীব প্রথম আলোকে বলেন, ‘আম্মা বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার দুপুরে আম্মাকে হাসপাতালে ভর্তি করা হয়।’ তিনি আরও জানান, আয়েশা ফয়েজের হৃদ্‌রোগের সমস্যা আছে। এর আগে তাঁর বাইপাস সার্জারি করা হয়েছিল। এ ছাড়া তিনি কিডনিসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছেন।
আয়েশা ফয়েজের চিকিৎসক হৃদ্‌রোগ বিশেষজ্ঞ বরেণ চক্রবর্তী গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আয়েশা ফয়েজের শরীরে লবণের (সোডিয়ামের) তারতম্য রয়েছে। হাসপাতালের অন্য একটি সূত্র জানিয়েছে, আয়েশা ফয়েজের ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে। কিন্তু তাঁর শরীর এখন ডায়ালাইসিস করানোর মতো সুস্থ নয়।