হুমায়ূন আহমেদের মৃত্যুতে মমতার শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সোমবার তিনি হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওনকে পাঠানো এক শোকবার্তায় বলেছেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক সেতুবন্ধনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।