হুমায়ূনের কবর জিয়ারত করলেন ড. ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করতে গতকাল সোমবার সকালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহামঞ্চদ ইউনূস গাজীপুরের নুহাশপল্লীতে গিয়েছিলেন।নুহাশপল্লী কর্তৃপক্ষ জানায়, নোবেলজয়ী ড. মুহামঞ্চদ ইউনূস আগে থেকে কোনো খবর না দিয়ে গতকাল সকাল নয়টায় স্ত্রী আফরোজি ইউনূস, মেয়ে দীনাসহ ১২-১৩ জন সঙ্গী নিয়ে নুহাশপল্লীতে পৌঁছান। তখন নুহাশপল্লীর প্রধান ফটক বন্ধ থাকায় তিনি তাঁর গাড়ি বাইরে রেখেই ভেতরে আসেন। ড. ইউনূস সদ্য প্রয়াত হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন। জিয়ারত শেষে হুমায়ূনের স্বপ্নের নুহাশপল্লীর ঔষধি বাগান, বৃষ্টিবিলাস, দিঘি লীলাবতী, ভূতবিলাসসহ তাঁর থাকার ঘরটিও ঘুরে দেখেন। প্রায় এক ঘণ্টা তাঁরা নুহাশপল্লীতে ছিলেন।নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ড. ইউনূস যখন নুহাশপল্লীতে আসেন, তখন হুমায়ূন স্যারের পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।’