হুমায়ূনের কবরে বাবার কবরের মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের কবরে বাবার কবরের মাটি ছড়িয়ে দিলেন মা। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ গতকাল শনিবার গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশপল্লীতে ছেলের কবর জিয়ারত করেন।গতকাল দুপুর ১২টার দিকে হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ, ছোট ভাই আহসান হাবীব, বোন সুফিয়া হায়দার, ভগ্নিপতি আপেল হায়দার, ছোট বোন রোকসানা আহমেদ, খালা রিজিয়া খানমসহ অন্যান্য আত্মীয়স্বজন নুহাশপল্লীতে আসেন। কবরের পাশে গিয়ে মা আয়েশা ফয়েজ কবরের মাটিতে বার বার হাত বুলাতে থাকেন। তিনি ছেলের আত্মার শান্তি কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানিয়ে প্রার্থনা করেন, ‘আল্লাহ হুমায়ূনকে দুনিয়াতে যেমন সমঞ্চান দিয়েছ, আখেরাতেও সে ধরনের সমঞ্চান দিয়ো।’ তিনি কিছু সময় কবরের পাশে থেকে কোরআন তেলাওয়াত করেন। পরে সবাই হুমায়ূনের কবরে ফাতেহা পাঠ করেন এবং আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।এরপর হুমায়ূনের মা ও ভাইবোনেরা পিরোজপুর কবরস্থান থেকে আনা হুমায়ূনের বাবা ফয়জুর রহমানের কবরের মাটি তাঁর কবরে ছড়িয়ে দেন। হুমায়ূনের বাবা মহান মুক্তিযুদ্ধের সময় শহীদ হন। কবর জিয়ারত শেষে আয়েশা ফয়েজ তাঁর ছেলের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।পরে হুমায়ূন আহমেদের মা নুহাশপল্লীর প্রধান ফটকের পাশে ‘মা ও শিশু’ ভাস্কর্যের পশ্চিমে একটি বিরল প্রজাতির তালিপামগাছের চারা রোপণ করেন। হুমায়ূন আহমেদের দাফনের পর তাঁর মা এই প্রথম নুহাশপল্লীতে এলেন।হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীব এ সময় সাংবাদিকদের বলেন, ‘নুহাশপল্লী নুহাশপল্লীর মতোই থাকবে। শান্তি নিকেতনের মতোই হতে হবে এমন নয়।’ হুমায়ূন আহমেদকে কেন্দ্র করে চট্টগ্রামে মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, এটা একটা খুব বাজে বিষয়, এটা হওয়া উচিত নয়।’ কবর জিয়ারতের পর তাঁরা বাগানবাড়িটি ঘুরে দেখেন ও কর্মচারীদের খোঁজখবর নেন। বেলা সোয়া তিনটার দিকে দ্বিতীয়বার কবর জিয়ারত শেষে তাঁরা ঢাকার পথে রওনা হন।বইয়ের বাজারের নামকরণের দাবি যেখানে সব সৃজনশীল বই পাওয়া যাবে—এমন একটি বইয়ের বাজারের নামকরণ সদ্যপ্রয়াত জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নামে করার দাবি জানিয়েছে বই প্রকাশক ও বিপণন সমবায় সমিতি। গতকাল শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেটের বিএফসি মিলনায়তনে কথাশিল্পী হুমায়ূন আহমেদ স্মরণসভায় বক্তারা এ দাবি করেন। বই প্রকাশক ও বিপণন সমবায় সমিতি এই স্মরণসভার আয়োজন করে। বক্তারা বলেন, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্ববিদ্যালয় বা সিটি করপোরেশনের উদ্যোগে এবং দেশের বিভিন্ন বিভাগীয় শহরে নির্দিষ্ট সৃজনশীল বইয়ের মার্কেট স্থাপন করতে হবে। হুমায়ূন আহমেদের ব্যক্তিগত জীবন ও তাঁর পরিবার নিয়ে অসংলগ্ন ও কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা। তাঁরা আরও বলেন, এতে করে তাঁর পরিবারের সদস্যরা বিব্রত হচ্ছেন এমনকি তাঁদের বিকশিত হওয়ার পথ বাধাগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে কবি বেলাল চৌধুরী স্মৃতিচারণা করে বলেন, ‘হুমায়ূন আহমেদ ছিলেন নিপাট সাধু একজন মানুষ। তিনি সাধারণ জীবনযাপনের বাইরে অসাধারণ আনন্দ খুঁজতেন নুহাশপল্লীতে গিয়ে। নিজ হাতে সাজিয়েছেন ঔষধিপল্লী।’ তিনি আরও বলেন, ‘হুমায়ূনের প্রতিটি লেখায় একটা নির্দিষ্ট ছকে চরিত্রগুলো আসে, বিন্দুমাত্র অশ্লীলতা পাওয়া যায় না।’ তিনি আরও বলেন, ‘আমি ১৪ বছর হুমায়ূন আহমেদের সঙ্গে এত ঘনিষ্ঠ ছিলাম যে, ভাবিনি এমন দিন আসবে তাঁকে নিয়ে স্মরণসভায় আসতে হবে।’ তিনি হুমায়ূন আহমেদের অসাধারণ কর্মজীবনের নানা স্মৃতিচারণা করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্মৃতিচারণা করেন আলোকচিত্রী নাসির আলী মামুন, লেখক হারিসুল হক, মেজবাহ উদ্দিন আহমেদ, অন্য প্রকাশের প্রচ্ছদ শিল্পী মাসুম রহমান, রবীন আহসান প্রমুখ। বিতর্কিত কিছু না করার আহ্বান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হুমায়ূন আহমেদ কোনো দল বা ব্যক্তির সম্পদ নন। তিনি দেশের সম্পদ। তাই তাঁকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়—এমন কিছু না করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘সম্প্রতি একটি মামলা হয়েছে বলে জানি। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা দরকার। তাঁকে নিয়ে বিতর্ক তৈরি করা ঠিক নয়।’ জাসাসের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য দেন কবি আবু সালেহ, গাজী মাজহারুল ইসলাম, আবদুস সালাম প্রমুখ।