হুম্মামের জন্য বিএনপির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে ‘পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার’ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধীদলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে গ্রেপ্তারের হিড়িক চলছে। এর পরিপ্রেক্ষিতে বলা যায়, সরকার তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে মরিয়া হয়ে উঠেছে। হুম্মামকে আদালত চত্বর থেকে উঠিয়ে নেওয়া তারই বহিঃপ্রকাশ।
গত বৃহস্পতিবার হুম্মামের আইনজীবী আমিনুল গনি অভিযোগ করেন, তাঁর মক্কেল আদালতে আসার পথে ডিবির (পুলিশের গোয়েন্দা শাখা) লোক পরিচয়ে কয়েক ব্যক্তি তাঁকে আটক করে নিয়ে গেছেন। পরে বিষয়টি আদালতকে অবহিত করেন তাঁর আইনজীবী। বিএনপির মহাসচিবের অভিযোগ, সংবিধান স্বীকৃত মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলো ধারাবাহিকভাবে নিশ্চিহ্ন করে দিচ্ছে সরকার।