প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের ধুড়িয়া গ্রামের বাসিন্দা হুরজাহান বেগম (৬৫) গত শনিবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শনিবার রাতে এশার নামাজের পর স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। তাঁর এক ছেলে মীর্জা নজরুল ইসলাম নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি।