হুলারহাটে চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরতলি হুলারহাট বন্দরে চাঁদা না পেয়ে বখাটেরা মঙ্গলবার বিকেলে এক ব্যবসায়ীকে মারধর করেছে। এ ঘটনার প্রতিবাদে হুলারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সদস্যরা বন্দরে বিক্ষোভ করে। পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন হুলারহাট বন্দরের হাওলাদার শু স্টোরের মালিক আ. ওয়াদুদ হাওলাদার জানান, মঙ্গলবার বখাটে নুরুনবী খাঁসহ কয়েকজন তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা জানালে তারা তাঁকে মারধর করে। হুলারহাট বন্দরের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, বখাটে নুরুনবীর অত্যাচারে ব্যবসায়ীরা অতিষ্ঠ। পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক শারমিন আক্তার জানান, আ. ওয়াদুদের পেটে ও মাথায় জখম রয়েছে।