প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নন্দিত কথাসাহিত্যিক হুঙমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন পালিত হয়েছে। শহরের আজাদী ময়দানের মুক্তমঞ্চে গতকাল রোববার সন্ধ্যায় হুামায়ূন আহমেদ পাঠক ফোরামের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। দিনটি উদ্যাপন উপলক্ষে বিকেলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যার পরে মুক্তমঞ্চে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী। বক্তব্য দেন নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তী, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী, আইনজীবী শফিকুল আজম মামুন ও ফোরামের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনি। রাজবাড়ী প্রতিনিধি