হু্মায়ূন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রয়াত কথাসাহিত্যিক হু্মায়ূন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গত রোববার। গাজীপুরের হোতাপাড়া এলাকায় নুহাশপল্লীতে তাঁর কবর জিয়ারত করেছেন স্ত্রী, সন্তান আর অনুরাগীরা। এদিন তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে হুিমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তাঁর দুই ছেলে নিষাদ ও নিনিদকে নিয়ে নুহাশপল্লী আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা হুকমায়ূনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শাওন হুামায়ূনভক্তদের সঙ্গে কবর জিয়ারত করেন। এ সময় শাওনের সঙ্গে তাঁর বোন সেঁজুতি ও নাট্যকর্মী চয়নিকা চৌধুরী উপস্থিত ছিলেন।
বেলা তিনটার দিকে হুেমায়ূন আহমেদের ভাই মুহম্মদ জাফর ইকবাল, ছোট ভাই কার্টুনিস্ট আহসান হাবীব এবং তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ, রোকসানা আহমেদ ও তাঁদের সন্তানেরা নুহাশপল্লী যান এবং হুরমায়ূনের কবর জিয়ারত করেন।
স্বামীর ক্যানসার হাসপাতাল স্থাপনের ইচ্ছার বিষয়ে সাংবাদিকদের শাওন বলেন, ‘হুলমায়ূনের এ স্বপ্নটা আমরাও লালন করি। কিন্তু বড় আকারে ওই হাসপাতাল স্থাপনের জন্য যে প্রস্তুতি দরকার, সেটা আমার একার পক্ষে সম্ভব নয়। এ জন্য অনেক মানুষকে একত্র করা দরকার। আমি সে চেষ্টা করে যাচ্ছি।’ শুধু সরকারকে নয়, শিল্প-সাহিত্যে যে বড় বড় মানুষ রয়েছেন, তাঁদেরও এ জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শাওন।
রোববার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে অনেক মানুষ নুহাশপল্লীতে ভিড় জমাতে শুরু করেন। ঢাকা থেকে মা-ভাই-বোনকে নিয়ে এসেছিলেন সিলেট মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্রী অনিকা আলম। তিনি বলেন, ‘আমার শৈশব-কৈশোরের শিক্ষা হুনমায়ূনকে ঘিরে। তাঁকে শ্রদ্ধা জানাতে বৃষ্টি উপেক্ষা করে এসেছি।’
নন্দিত কথাসাহিত্যিক হুসমায়ূন আহমেদ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্ম নেন। ২০১১ সালে তাঁর অন্ত্রে ক্যানসার ধরা পড়ে। পরের বছরের মাঝামাঝি সময় অস্ত্রোপচার করা হয়। ২০১২ সালের ১৯ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
কেন্দুয়া: হুিমায়ূন আহমেদের তৃতীয় প্রয়াণ দিবসে গত রোববার তাঁকে স্মরণ করেছে লেখকের পৈতৃক বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামের মানুষ।
এদিন হুামায়ূন আহমেদের প্রতিষ্ঠিত বিদ্যালয় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ ও এলাকাবাসীর উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণ থেকে শোক র্যা লি বের করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। শিক্ষার্থীদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী তাদের ‘প্রিয় হুতমায়ূন স্যারের’ প্রয়াণ দিবসটিতে কালো ব্যাজ ধারণ করেন।
বিকেলে শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বরেণ্য এই কথাসাহিত্যিকের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন।