হূদরোগ ইনস্টিটিউটের দুর্নীতি খতিয়ে দেখছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে কেনাকাটায় অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল রোববার থেকে কমিশন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে।দুদক কর্মকর্তা খায়রুল হুদা প্রথম আলোকে বলেন, জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে বিভিন্ন যন্ত্রপাতি, আসবাবপত্র ও ওষুধ কেনায় দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। এরই পরিপ্রেক্ষিতে ২০১০-১১ অর্থবছরের সব ধরনের কেনাকাটার বিষয় কমিশন খতিয়ে দেখবে।প্রাথমিকভাবে দুদকের তদন্তকারী কর্মকর্তাকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালের কেনাকাটায় জড়িত কর্মকর্তা, টেন্ডারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং যাঁরা সরবরাহকৃত জিনিসপত্র বুঝে নিয়েছেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।জাতীয় হূদরোগ ইনস্টিটিউট সূত্র জানায়, এক সপ্তাহ আগে দুদক থেকে বেশ কিছু ফাইলপত্র চেয়ে পাঠানো হয়। গতকাল রোববার এগুলো দুদকে পৌঁছে দেওয়া হয়েছে।জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে কেনাকাটায় অনিয়ম নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পৃথক তদন্ত করছে।