ছয় বছর বন্ধ থাকার পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হূদেরাগ বিভাগে গতকাল শুক্রবার ক্যাথল্যাব চালু হয়েছে। এর ফলে হূদেরাগে আক্রান্ত রোগীরা ওপেনহার্ট ও বাইপাস সার্জারি ছাড়া স্বল্পমূল্যে প্রায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসুবিধা পাবেন।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হূদেরাগ বিভাগের প্রধান মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ২০০৬ সালে হাসপাতালটি উদ্বোধনের সময় প্রায় কোটি টাকা ব্যয়ে এ যন্ত্রটি স্থাপন করা হয়। কিন্তু ওই সময় দক্ষ টেকনিশিয়ানের অভাবে তা চালু করা সম্ভব হয়নি। পরে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অন্যত্র থেকে লোক এনে কিছুদিন এ যন্ত্রটি চালু রাখা হয়েছিল। সম্প্রতি দুজন চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়ার পর গতকাল যন্ত্রটি চালু করা হয়।
মজিবুর রহমান আরও জানান, এত দিন হূদেরাগীদের এনজিওগ্রামের মতো পরীক্ষা-নিরীক্ষা বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে করতে হতো। এতে খরচ পড়ত ১২ থেকে ১৫ হাজার টাকা। এখন থেকে রোগীরা স্বল্প খরচে হাসপাতালেই এ পরীক্ষা করাতে পারবেন।