বাংলাদেশে হূদেরাগ মহামারির দিকে এগিয়ে যাচ্ছে। সঠিক জীবনাচরণ, বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস ও মেডিটেশনের মাধ্যমে হূদেরাগের স্থায়ী সমাধান সম্ভব। অস্ত্রোপচার ছাড়াই তেল, চর্বি, লবণ পরিহার করে এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে হূদেরাগ থেকে মুক্ত থাকা যায়।গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইল আইডিবি মিলনায়তনে কোয়ান্টাম হার্ট ক্লাব আয়োজিত ‘হূদরোগ প্রতিরোধ ও নিরাময়’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা এ কথা বলেন।সেমিনারে প্রধান অতিথি অধ্যাপক আবদুল মালিক বলেন, হূদেরাগ ও স্ট্রোক সারা বিশ্বে সবচেয়ে বড় ঘাতক ব্যাধি এবং অকালমৃত্যুর জন্য দায়ী। বিশ্বে প্রতিবছর এক কোটি ৭৩ লাখ লোক এই রোগে মারা যায়। তিনি বলেন, হূদেরাগ, স্ট্রোকসহ বিভিন্ন ক্রনিক রোগে যাঁরা মারা যান, তাঁদের অনেকের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। এঁরা পরিবার ও জাতির জন্য বিভিন্ন ক্ষেত্রে মূল্যবান অবদান রাখতে সক্ষম।সেমিনারের সভাপতি ও জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, সুস্থ থাকতে হলে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। একজন মানুষের কিডনি নিয়মিত পরিষ্কার করতে দরকার হলো পানি। কিন্তু কেউ যদি জুস কিংবা কোমল পানীয়তে আসক্ত হন, তা হলে সেটা কিডনির মারাত্মক ক্ষতি করবে।আলোচনায় অংশ নেন আহমদ মর্তুজা চৌধুরী, হাসনাইন নান্না, মনিরুজ্জামান ও সাবরিনা ইয়াসমিন। সেমিনারে কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদ আল বোখারী এবং মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।