হূদেরাগে আক্রান্ত জান্নাতের দ্রুত অস্ত্রোপচার দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস ধরে হূদেরাগে আক্রান্ত জান্নাত। তার হার্টে দুটি ছিদ্র ধরা পড়েছে। শুকিয়ে গেছে রক্তনালি। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। বর্তমানে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে সে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, শিশুটিকে সুস্থ করে তুলতে তার দ্রুত অস্ত্রোপচার করতে হবে। এ জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু তার দরিদ্র মুদি দোকানদার বাবা (বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দুর্বাচারা ইউনিয়নের শালঘর মদুয়া গ্রামে) মো. মিজানুর রহমানের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তা ছাড়া এরই মধ্যে মেয়ের চিকিৎসা খরচ চালাতে গিয়ে তিনি প্রায় নিঃস্ব। এ অবস্থায় জান্নাতের পরিবার মেয়ের চিকিৎসার জন্য সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মিজানুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর ২৯৪৭, সোনালী ব্যাংক, একতারপুর হাট শাখা, খোকসা (কুষ্টিয়া)। যোগাযোগ: ০১৭৩৯৭২৬৬৮০। বিজ্ঞপ্তি।