প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হূদেরাগে আক্রান্ত হয়ে আসিফ কবির চৌধুরী নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে ক্যাম্পাসে হূদেরাগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর উপজেলার মাধবপুর গ্রামের মাওলা বক্স চৌধুরীর ছেলে আসিফ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সহপাঠীরা জানান, কয়েক দিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছিলেন আসিফ। গতকাল দুপুরে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর হঠাৎ হূদেরাগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।