হৃদ রোগে আক্রান্ত ফরিদুন্নাহার লাইলী আইসিইউতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৃদ রোগ আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।
সাবেক সাংসদ ফরিদুন্নাহারের ছেলে ডা. এস এম এ জেফরি জানান, গত সোমবার রাতে তিনি ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে উত্তরাঞ্চলে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে ঢাকায় ফেরেন। গতকাল মঙ্গলবার সকালে আকস্মিকভাবে তাঁর হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে পড়ে। পরে তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে হৃদ্রোগ ধরা পড়ায় দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়। ফরিদুন্নাহার এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আজ বুধবার তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানা যাবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।