হৃদয় ও কাদেরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধে বোমা বিস্ফোরণে আহত ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের মিয়া এবং ফেনী সরকারি পাইলট হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী শাহরিয়ার হৃদয়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।
এই দুজনের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের পরিচালক জুলফিকার লেলিনকে নির্দেশ দিয়েছেন। তাঁরা ফেনী শহরে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আহূত অবরোধকালে বোমায় গুরুতর আহত হন।
এর আগে শাহরিয়ার হৃদয়ের সঙ্গে ককটেলে আহত মিনহাজুল ইসলাম অনীকেরও চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী।