হৃদয়ের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বোমার আঘাতে গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী শাহরিয়ার হৃদয়ের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক জুলফিকার আলী লেনিন প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পর হৃদয়কে ফেনী থেকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে ফেনী শহরের খেজুর চত্বরে দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে আহত হয় হৃদয়। ঘটনার পর থেকে হৃদয় তার ডান চোখে দেখতে পাচ্ছে না।