হৃদরোগ হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় স্থাপিত হচ্ছে আন্তর্জাতিক মানের বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল। গতকাল শনিবার ঢাকা-কুমিল্লা সড়কের আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় ‘ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট’ নামের ওই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক মন্ত্রী ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ এ বি এম গোলাম মোস্তফা। ভারতের ফরটিস এসকর্টস হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে এ হাসপাতাল স্থাপিত হচ্ছে। আগামী এক বছরের মধ্যে এ হাসপাতাল চালু হবে। হৃদরোগের পাশাপাশি সাধারণ রোগ ও রোগ নির্ণয়ের সব পরীক্ষা এখানে করা হবে।