হৃদি হারুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃদি হারুন
হৃদি হারুন

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হৃদি হারুন (২০) গতকাল শুক্রবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হারুনুর রশীদ ও নায়ার সুলতানা দম্পতির একমাত্র মেয়ে হৃদি দুরারোগ্য জায়ান্ট সেল টিউমারে ভুগছিলেন। শুক্রবার বাদ জুমা শ্যামলী শাহী মসজিদে জানাজা শেষে তাঁর লাশ আগারগাঁও কবরস্থানে দাফন করা হয়। ৯ ফেব্রুয়ারি বাদ আসর মোহাম্মদপুরের বাসভবনে হৃদির কুলখানি উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।