হৃদ্রোগে আক্রান্ত ছোট্ট শিশু আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আলী
মোহাম্মদ আলী

মোহাম্মদ আলীর বয়স মাত্র চার বছর। ছোট্ট ফুটফুটে শিশুটি জন্ম থেকেই হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছে। দিন দিন দুর্বল হয়ে পড়ছে। ঠিকমতো হাঁটতে পারছে না। অবস্থা ক্রমেই জটিল হচ্ছে।
মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা গ্রামে। বাবা আলমগীর হোসেন গরিব দিনমজুর। মা আলেয়া খাতুন গৃহিণী। মোহাম্মদ আলী তাঁদের প্রথম সন্তান।
চিকিৎসকেরা বলেছেন, মোহাম্মদ আলীর হৃদ্যন্ত্রে ছিদ্র রয়েছে। বাঁচাতে হলে দ্রুত অস্ত্রোপচার করতে হবে। এ জন্য প্রয়োজন আড়াই লাখ টাকা। কিন্তু তার বাবা-মা টাকা জোগাড় করতে পারছেন না। ছেলের চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁরা।
সহায়তা পাঠানোর ঠিকানা: আলমগীর হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর-০১০.০০৪.৬০৪.২৩৩১, জনতা ব্যাংক, চাটমোহর শাখা, পাবনা।