হৃদ্রোগে আক্রান্ত শিশু ওয়ালিউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. ওয়ালিউল্লাহ
মো. ওয়ালিউল্লাহ

আড়াই বছরের ফুটফুটে শিশু মো. ওয়ালিউল্লাহ হৃদ্রোগে আক্রান্ত। তার বাবা মো. রুস্তম আলী ঢাকার পুরানা পল্টনের বাসিন্দা। শিশুটিকে সম্প্রতি রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার হৃদ্যন্ত্রে দ্রুত অস্ত্রোপচার করতে হবে।
শিশুটির বাবা জানান, ওয়ালিউল্লাহর অস্ত্রোপচারের জন্য যে অর্থের প্রয়োজন তা মেটাতে পারছেন না তিনি। চিকিৎসার অভাবে ক্রমেই ছেলেটার অবস্থা খারাপ হচ্ছে। তাই সন্তানের জন্য সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সহায়তার দিকে তিনি চেয়ে আছেন।
সহায়তা পাঠানোর ঠিকানা: মো. রুস্তম আলী ইমাম, সঞ্চয়ী হিসাব নম্বর ৪৯৯৯, ইসলামী ব্যাংক, কাকরাইল ভিআইপি রোড শাখা। বিজ্ঞপ্তি।