হৃদ্রোগে আক্রান্ত সোনামনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিশু সোনামনির বয়স মাত্র আড়াই বছর। এ বয়সেই সে হৃদ্রোগে আক্রান্ত। তার হৃৎপিণ্ডে ছিদ্র ধরা পড়েছে। সোনামনির বাবা বিশ্বাস আবদুল হক একজন দরিদ্র দিনমজুর। তাঁর বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। দুই বছর ধরে সোনামনির অবস্থার ক্রমশ অবনতি ঘটছে। ঢাকা শিশু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানিয়েছেন, তার হৃদ্যন্ত্রে জরুরিভাবে অস্ত্রোপচার করা দরকার।
সোনামনির বাবা বিশ্বাস আবদুল হক বলেছেন, সন্তানের অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সমাজের দানশীল ব্যক্তি ও সংগঠনের সহায়তা কামনা করেছেন তিনি। সহায়তা পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর-০৪৯.১৩৪.০০২.২৯০৬, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। বিজ্ঞপ্তি।