হৃদ্রোগে আক্রান্ত ছোট্ট শিশু মাহিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটফুটে শিশু মো. মাহফুজুর রহমান মাহিন দুই বছর ১০ মাস ধরে হৃদ্রোগে আক্রান্ত। তার বাবা মো. মতিউর রহমান একটি বেসরকারি সংগঠনে সামান্য বেতনে চাকরি করেন। বাড়ি নওগাঁর মান্দার চকরালু গ্রামে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে শিশু মাহিনের চিকিৎসা চলছে। চিকিৎসকেরা দেশের বাইরে মাহিনের অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন। এতে প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। দীর্ঘদিন মাহিনের চিকিৎসার খরচ চালিয়ে তার বাবা এখন আর্থিক দুরবস্থার মধ্যে পড়েছেন। নতুন করে এই অর্থ সংগ্রহ করতে পারছেন না তিনি। এ অবস্থায় ছেলেটিকে বাঁচাতে এগিয়ে আসতে সমাজের দানশীল ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন তিনি। সহায়তা পাঠানোর ঠিকানা: মো. হাসান মতিউর রহমান, হিসাব নম্বর-২০৫.০১১. ২০২.০৫৩.৭৬২১৫, ইসলামী ব্যাংক, বগুড়া শাখা। বিজ্ঞপ্তি।