হৃদ্রোগে আক্রান্ত শিশু তাইয়েবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোসাম্মাত তাইয়েবা আক্তার
মোসাম্মাত তাইয়েবা আক্তার

মোসাম্মাত তাইয়েবা আক্তারের বয়স মাত্র ১৫ মাস। ছোট্ট ফুটফুটে শিশুটি রোগ-শোক বোঝে না। এখনো মায়ের কোল ছাড়েনি। এরই মধ্যে হৃদ্রোগ ধরা পড়েছে। দিন দিন দুর্বল হয়ে পড়ছে। ঠিকমতো হাঁটতে পাড়ছে না। অবস্থা ক্রমশ জটিল হচ্ছে।
তাইয়েবার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সদর উপজেলার কয়ড়া গ্রামে। বাবা সৈয়দ ঝুমুর আলী গরিব মানুষ। মা মোসাম্মাত বিলকিস বেগম গৃহিণী। শিশুটির এই অসুস্থতায় দুজনই অসহায় হয়ে পড়েছেন।
চিকিৎসকেরা বলেছেন, জন্ম থেকেই হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছে তাইয়েবা। তার হৃদ্যন্ত্রে একটি ছিদ্র রয়েছে। সরু হয়ে গেছে ভালভ। নষ্ট হয়ে গেছে চেম্বার। মহাধমনিও অকেজো হয়ে গেছে। বাঁচাতে হলে দ্রুত দুই দফা অস্ত্রোপচার করতে হবে। তাইয়েবার বাবা-মা বলেন, অস্ত্রোপচারের জন্য তাঁরা টাকা জোগাড় করতে পারছেন না। তাই মেয়েটার চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁরা।
সহায়তা পাঠানোর ঠিকানা: সৈয়দ ঝুমুর আলী, হিসাব নম্বর-১৪৯.১০১.৮৪৪৬১, ডাচ্-বাংলা ব্যাংক, মানিকগঞ্জ শাখা। বিজ্ঞপ্তি।