হৃদ্রোগে আক্রান্ত শিশু রওনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রওনক ইশরাক
রওনক ইশরাক

শিশু রওনক ইশরাক সামি (৫) জন্মগতভাবে জটিল হৃদ্রোগে আক্রান্ত। চিকিৎসকেরা জানিয়েছেন, শুধু সফল অস্ত্রোপচারেই তাকে বাঁচানো সম্ভব। কিন্তু যে ধরনের অস্ত্রোপচার প্রয়োজন, তার সুব্যবস্থা দেশে নেই। তাই তাকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন তাঁরা।
রওনকের পরিবার জানায়, ইতিমধ্যে ধারদেনা করে তার চিকিৎসায় ৪ লাখ টাকা ব্যয় করেছে তারা। দেশের বাইরে পাঠিয়ে অস্ত্রোপচার করতে আরও অন্তত ৮-১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু নিঃস্ব হয়ে পড়া তার পরিবার এই খরচ জোগাড় করতে পারছে না। তাই রওনকের চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের সবার প্রতি এগিয়ে আসার বিশেষ অনুরোধ জানিয়েছেন তার বাবা আমিনুর রহমান ও মা উম্মে জাহান।
রওনককে সহায়তা পাঠানোর ঠিকানা: উম্মে জাহান, হিসাব নম্বর: ১৬৪.১৫১.৪২৮৫২, ডাচ্-বাংলা ব্যাংক অথবা মো. আমিনুর রহমান রাসেল, হিসাব নম্বর: ১৬৪.১০১.৩৫৬৭৫৫, ডাচ্-বাংলা ব্যাংক। বিজ্ঞপ্তি।