হৃদ্রোগীর হাতে প্রথম রিং স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এই প্রথম এক হৃদ্‌রোগীর হাতে রিং স্থাপন করা হয়েছে। হাসপাতালের জ্যেষ্ঠ কার্ডিওলজিস্ট মামুন ইকবালের নেতৃত্বে গতকাল সোমবার এ অস্ত্রোপচার করা হয়।

হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এ কে আজাদ বলেন, পার্বতীপুর উপজেলার পূর্ব সুকদেবপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (৭০) নামের এক ব্যক্তি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, স্বাভাবিক প্রক্রিয়ায় দেলোয়ারের পায়ের শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের শিরায় অস্ত্রোপচার করে রিং পরানো সম্ভব নয়। তাই তাঁর হাতে রিং স্থাপন করা হয়।