হৃদয়কে বাঁচাতে দরকার দুই লাখ টাকা
১১ বছরের শিশু নাইমুল ইসলাম হৃদয় ব্লাড ক্যানসারে আক্রান্ত। জন্মগ্রহণের তিন মাস পর থেকেই দুরারোগ্য এই ব্যাধিতে আক্রান্ত সে। তার গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়ায়। বাবা মো. নুর হোসেন একজন দরিদ্র দিনমজুর। তাঁর স্বপ্ন ছিল হৃদয়কে পড়ালেখা শেখাবেন। কিন্তু ক্যানসারের কারণে এতটা বছরেও তাকে স্কুলে পাঠাতে পারেননি। এরই মধ্যে ছেলের চিকিৎসা করাতে গিয়ে সামান্য স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। চিকিৎসার খরচ মেটাতে না পেরে ছেলেটিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচার করলে হৃদয় সুস্থ হয়ে উঠবে। এ জন্য দরকার অন্তত দুই লাখ টাকা। এই টাকা জোগাড় করা হৃদয়ের অসহায় বাবার পক্ষে সম্ভব না হওয়ায় একমাত্র ছেলের চিকিৎসায় এগিয়ে আসতে সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সহায়তা পাঠানোর ঠিকানা: মো. নুর হোসেন, হিসাব নম্বর-২১১.১০১.৮৮৭২, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। বিজ্ঞপ্তি।