হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটির সফল চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৃৎপিণ্ডের জন্মগত ত্রুটি পিডিএ ক্লোজার পদ্ধতিতে ঠিক করল খুলনার এএফসিএইচ ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট। দক্ষিণবঙ্গে এই প্রথম সফলভাবে এ ধরনের চিকিৎসা হলো।
খুলনার কয়রা উপজেলার মো. আবু সাঈদ তাঁর ১৩ বছরের মেয়ে শামিমা আক্তারের হৃৎপিণ্ডে জন্মগত ত্রুটি ধরা পড়ার পর তাকে এএফসিএইচ ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখানে শিশু হৃদ্রোগ বিশেষজ্ঞ আবদুল্লাহ শাহরিয়ার মেয়েটির নানা পরীক্ষা করেন। তাতে দেখা যায়, শামিমার গ্র্যাডিয়েন্ট অনেক বেশি।
এরপর গত ২৭ মে শামিমার পিডিএ ক্লোজার পদ্ধতিতে সফলভাবে হৃৎপিণ্ডের ছিদ্র বন্ধ করা হয়। এতে চিকিৎসক আবদুল্লাহ আল মঞ্জুর ও মাসুদ করিম সার্বক্ষণিকভাবে আবদুল্লাহ শাহরিয়ারকে সহায়তা করেন। স্থানীয় অ্যানেস্থেসিয়া দিয়েই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি।