হেঁটে ঢাকা যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ফেনী থেকে ১৫০ কিলোমিটার পথ হেঁটে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের চার রোভার স্কাউট সদস্য গতকাল শুক্রবার সকালে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। ফেনীর ট্রাংক রোডের শহীদ মিনার চত্বর থেকে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী রহমত উল্যা ওরফে সুমন, মো. নাজমুল হাসান, তন্ময় রায় ও মো. শহীদুল ইসলাম গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকার উদ্দেশে যাত্রা করেন। রহমত উল্যা সুমন জানান, তাঁরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে মাদক, যৌতুক ও ইভ টিজিংকে ‘না’ বলাসহ সচেতনতামূলক স্লোগান প্রচার করবে।