হেঁটে ঢাকায় আসবেন হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকার উদ্দেশে হেঁটে রওনা দেবেন নারায়ণগঞ্জের সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলার হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীরা। লংমার্চ কর্মসূচি নিয়ে গতকাল শুক্রবার কাঁচপুরে ও বারদীতে সোনারগাঁয়ের বিভিন্ন মসজিদের ইমাম এবং কওমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় হরতালের কারণে মালিকেরা গাড়ি ভাড়া দিতে অস্বীকার করায় হেঁটে ঢাকা উদ্দেশে রওনা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ ফজরের নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর ও শিমরাইল মোড়ে জড়ো হওয়ার জন্য নেতা-কর্মীদের বলা হয়েছে।হেফাজতে ইসলামের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি পরমহেশ্বরদী কওমি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি হাতেম আলী প্রথম আলোকে বলেন, ‘আমাদের কর্মীরা ফজরের নামাজের পর একত্র হয়ে মিছিলসহ ঢাকার উদ্দেশে হেঁটে রওনা হবেন। ’এদিকে ঢাকার সমাবেশে যোগ দেওয়ার জন্য কুমিল্লা, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা সোনারগাঁর বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে এসে অবস্থান নিয়েছেন। হেফাজতে ইসলামের কর্মী আবুল কালাম জানান, বয়স্ক কর্মীদের জন্য অটোরিকশা ও রিকশার ব্যবস্থা করা হয়েছে।