হেঁটে তেঁতুলিয়া থেকে রামু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নিরাপদ সড়ক চাই, যানজটমুক্ত রাজধানী চাই’ স্লোগান বুকে নিয়ে গত ২৬ আগস্ট সড়কপথে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশে যাত্রা শুরু করেন আরিফুল ইসলাম। ৪১ দিন হেঁটে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তিনি কক্সবাজারের রামুতে পৌঁছান। রামুতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ ছাইদুল হক ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।