হেঁটে ১৫০ কিলোমিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের চার সদস্য। তাঁরা হলেন শামসুদ্দোহা পিয়াস, রেজাউল হক, আবদুল্লাহ আল আজাদী ও নাসির উদ্দিন। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে তাঁরা যাত্রা শুরু করেন। ‘মাদকমুক্ত বাংলাদেশ গড়ি, প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সচেতন হই, অধিক কীটনাশক ব্যবহারে খাদ্যে বিষক্রিয়া বাড়ে’ প্রভৃতি স্লোগান নিয়ে তাঁরা যাত্রাপথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। স্কুলের শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করবেন।