প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে দ্য হেগের আন্তর্জাতিক আদালতে চূড়ান্ত শুনানি গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। এতে দুই দেশের কর্মকর্তারা তাঁদের যুক্তিতর্ক তুলে ধরছেন। খবর বিবিসির।বাংলাদেশের পক্ষে এতে মৌখিক শুনানিতে অংশ নিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্রসীমাবিষয়ক কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল খুরশিদ আলম। তিনি বলেন, বাংলাদেশের উপকূলীয় রেখাটা যেহেতু ভেতরের দিকে ঢুকে গেছে, তাই মিয়ানমারের ক্ষেত্রেও যেটা বলা হয়, সমদূরত্ব পদ্ধতির পরিবর্তে নায্যতাভিত্তিক একটি পদ্ধতি মেনে এ সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করা হোক—এমনটাই চায় বাংলাদেশ।