হেগের সালিসি আদালতের সদস্য হলেন বাংলাদেশের দুই বিচারপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালতের (পিসিএ) সদস্য হলেন বাংলাদেশের দুই বিচারপতি। তাঁরা হলেন সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জল হোসেন ও হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি এম আওলাদ আলী। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর ইউএনবির।
বাংলাদেশের এ দুই বিচারপতির নিয়োগকে স্বাগত জানিয়েছে স্থায়ী সালিসি আদালতের আন্তর্জাতিক ব্যুরো। বিচারপতি এম তাফাজ্জল হোসেন সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের শাস্তির জন্য হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখাসহ বিভিন্ন রায় দেন। অন্যদিকে বিচারপতি আওলাদ আলী আইনজীবী হিসেবে উল্লেখযোগ্যসংখ্যক বাণিজ্যিক সালিসি মামলা পরিচালনা করেছেন।