হেডফোনই কাল হলো ওদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানে হেডফোন লাগিয়ে মুঠোফোনে গান শুনছিল দুই বন্ধু। গান শুনতে শুনতে ঢাকা-চট্টগ্রাম রেললাইন ধরে হাঁটছিল। পেছন থেকে কখন যে ট্রেন চলে এসেছে, টেরই পায়নি তারা। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অন্যজন গুরুতর আহত হয়ে হাসপাতালে।ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের কাউতলী এলাকায় গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।ট্রেনে কাটা পড়ে নিহত শরীফ (১৭) ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তার বাড়ি পৌর শহরের ভাদুঘর এলাকায়। আহত সহপাঠী এমদাদুল হকের (১৭) বাড়ি কাউতলী গ্রামে।প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আওয়াল মিয়া প্রথম আলোকে বলেন, ‘কানে হেডফোন লাগিয়ে গান শোনার কারণেই হয়তো ট্রেন কাছাকাছি চলে এলেও শব্দ শুনতে পায়নি। ট্রেনে কাটা পড়ার পর স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে। আহত এমদাদুলকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। শরীফের লাশ স্বজনেরা নিয়ে যায়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।