হেডলাইটে কালো টেপ লাগাল বন্ধুসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল শনিবার থেকে পিরোজপুরে গাড়ির হেডলাইটে কালো টেপ লাগানো কর্মসূচি শুরু হয়েছে। শহরের সিও অফিস মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান বলেন, ‘যে কাজটি আমাদের বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা উচিত ছিল, সে কাজটি প্রথম আলো করছে, এ জন্য তাদের ধন্যবাদ।’ তিনি সবার গাড়িতে কালো টেপ লাগানোর জন্য অনুরোধ জানান। ট্রাফিক ইন্সপেক্টর মাধব লাল বলেন, ‘রাতে সড়কে চলাচলকারী গাড়ির চালকেরা আপার-ডিপার ব্যবহার করেন না। এ জন্য আমাদের চোখের মারাত্মক ক্ষতি হয়। গাড়িতে কালো টেপ থাকলে আমরা সে ক্ষতি থেকে রক্ষা পাব।’