হেদায়েত হোসেন চৌধুরীর ইন্তেকাল
কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা হেদায়েত হোসেন চৌধুরী (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি তিন ছেলে রেখে গেছেন। মরহুমের এক ছেলে আওয়ামী লীগের সাংসদ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) চেয়ারপারসন সাবের হোসেন চৌধুরী।
হেদায়েত হোসেন পূর্ব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আবাহনী লিমিটেড। বাসস।