হেদায়েত হোসেন চৌধুরীর কুলখানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট শিল্পপতি এবং ভাষাসৈনিক মরহুম হেদায়েত হোসেন চৌধুরীর কুলখানি ও দোয়া মাহফিল গতকাল বুধবার মরহুমের পরীবাগের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
কুলখানিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, সাহারা খাতুন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, পরিবারের সদস্য, আত্মীয়স্বজনসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
হেদায়েত হোসেন চৌধুরীর ছোট ছেলে ইন্টার পার্লমেন্টারি ইউনিয়নের চেয়ারম্যান সাংসদ সাবের হোসেন চৌধুরী। মরহুমের অপর দুই ছেলে সাঈদ হোসেন চৌধুরী ও সাদেক হোসেন চৌধুরী।
১৪ ডিসেম্বর হেদায়েত হোসেন চৌধুরী ৮৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন। তিনি সলিমুল্লাহ হল ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।