হেনা কবির আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভির প্রথম উপস্থাপিকা হেনা কবির (৭৪) গত সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...-রাজিউন)। তিনি স্বামী ফায়জুল কবির, দুই ছেলে জাহেদুল কবির ও রিয়াজুল কবির এবং মেয়ে রেজওয়ানা কবিরকে রেখে গেছেন। হাসপাতাল থেকে তাঁর লাশ বড় ছেলে জাহেদুলের উত্তরার বাসায় নেওয়া হয়। সোমবার বাদ মাগরিব উত্তরা জামে মসজিদে জানাজার পর তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়।হেনা কবির পাকিস্তান আমলে সাংস্কৃতিক পরিমণ্ডলে যাত্রা শুরু করেন। তিনি পূর্ব পাকিস্তান বেতারে ১৯৫৬ সালে নাট্যশিল্পী হিসেবে কাজ শুরু করেন। ১৯৬৪ সালে ঢাকায় তৎকালীন পাকিস্তান টেলিভিশনের (বর্তমান বাংলাদেশ টেলিভিশন) প্রথম উপস্থাপিকা হওয়ার গৌরব অর্জন করেন তিনি। বিজ্ঞপ্তি।