হেনা হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ফতোয়াবাজির শিকার কিশোরী হেনা আক্তার হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। ফাইট ফর উইমেন রাইটস আয়োজিত এ মানববন্ধনে বৃহত্তর উন্নয়ন সংগ্রাম কমিটি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে ফাইট ফর উইমেন রাইটসের সভাপতি রেহানা বেগম রানু, সহসভাপতি আলেয়া বেগম, আইনজীবী সমিতির সহসভাপতি কামরুন নাহার, সংগ্রাম কমিটির সহসভাপতি লায়লা ইব্রাহীম বানু, পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সিএসডিএফের চেয়ারম্যান এস এম নাজের হোসেন বক্তব্য দেন।